এবারের বিধানসভা নির্বাচনে যেসব তারকারা তৃণমূল আসন পেলেন
দি নিউজ লায়নঃ
সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে বাঁকুড়া আসনটি।
অদিতিকে রাজারহাট-গোপালপুর কেন্দ্রের প্রার্থী ঘোষণা করলেন মমতা।
অভিনেত্রী সায়নী ঘোষকে আসানসোল দক্ষিণ আসনটি দেওয়া হয়।
সাঁওতালি সিনেমার অভিনেত্রী বীরবাহা হাঁসদা পাচ্ছেন ঝাড়গ্রাম।
টেলিভিশন অভিনেত্রী লাভলি মৈত্র দাড়াচ্ছেন সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে।
টলিউড তারকা সোহম চক্রবর্তী পাচ্ছেন চণ্ডীপুর কেন্দ্র।
প্রাক্তন ফুটবলার বিদেশ বসু দাঁড়াচ্ছেন উলুবেড়িয়া পূর্ব থেকে।
ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বাংলা ছবির পরিচালক রাজ চক্রবর্তী।
অভিনেতা কাঞ্চন মল্লিক প্রার্থী হচ্ছেন উত্তরপাড়া থেকে।
মেদিনীপুর সদর থেকে প্রার্থী জুন মালিয়া।
কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে কৌশানী মুখোপাধ্যায়।
ইন্দ্রনীল সেন এবারেও চন্দননগর কেন্দ্র থেকে ভোটে লড়বেন।
চিরঞ্জিৎ চক্রবর্তী প্রার্থী হচ্ছেন বারাসত থেকে।
তবে প্রার্থী তালিকায় নাম নেই দেবশ্রীর।

Post a Comment